ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলোর মাধ্যমে জীবন্ত কোষ নিয়ন্ত্রণের গবেষণায় নোবেল, পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানীর নাম ঘোষণার মধ্য দিয়ে। জীবন্ত কোষের কার্যক্রম আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নতুন পদ্ধতি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেলকে যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণার আয়োজন।

নোবেল কমিটির স্বীকৃতি অনুযায়ী, জীবন্ত কোষের কার্যক্রম আলোর সাহায্যে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের ক্ষেত্রে এই তিন বিজ্ঞানীর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জীববিজ্ঞানের জটিল প্রক্রিয়া বোঝার ক্ষেত্রে আলোকনির্ভর প্রযুক্তির ব্যবহারকে তাদের কাজ নতুন মাত্রা দিয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণার পর আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের পুরস্কার ঘোষণা করা হবে।

সূচি অনুযায়ী, পদার্থবিজ্ঞান ও রসায়নের পর সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম প্রকাশ করা হবে। সবশেষে অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণার পর্ব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলোর মাধ্যমে জীবন্ত কোষ নিয়ন্ত্রণের গবেষণায় নোবেল, পুরস্কার পেলেন ৩ বিজ্ঞানী

সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬