ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৫ বছরের কারাদণ্ড শিশুরাই আগামীর বাংলাদেশ গড়বে, আত্মগঠনের আহ্বান প্রধানমন্ত্রীর স্বাধীন গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী নিজ উপজেলায় বিআরডিবি কর্মকর্তার বদলি নিয়ে প্রশ্ন, উঠেছে নানা অভিযোগ হাসিনা-আজিজ-বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, প্রার্থী দেবে বিএনপি: মির্জা ফখরুল সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে

যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার (১৯ আগস্ট) এক ঝটিকা সফরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন।

এ সময় এনএসসির অধীনস্থ দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক বিষয়াদির খোঁজখবর নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আলাপচারিতায় ক্রীড়া ক্ষেত্রের সামগ্রিক উন্নয়নের উপর জোর দেন তিনি।

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেন কলেজের শিক্ষক এবং প্রশাসনিক দায়িত্বে থাকা সকলে। পুরো কলেজ ঘুরে দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাননীয় উপদেষ্টা। কলেজের সার্বিক উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

সবশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে যান মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা। স্টেডিয়ামের ইনফ্রাস্টাকচার ফ্যাসিলিটিস দেখার পাশাপাশি উপদেষ্টা কথা বলেন বিশ্বকাপের জন্য অনুশীলনরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে আলাপ চলাকালে জানতে চান তাদের বিশ্বকাপ ভাবনা ও সার্বিক প্রস্তুতি নিয়েও। ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সভায় উপস্থিত ছিলেন বিসিবির সিইও সহ অন্যান্য বোর্ড কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুব ও ক্রীড়া উপদেষ্টার ঝটিকা সফর

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪