ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে রাজধানীবাসী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের নিয়মেই আজ বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু হয়েছে অফিস। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল বন্ধ থাকার ফলে চরম বিপাকে পড়েছেন রাজধানীবাসী।

বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। উত্তরা থেকে মাত্র ৩৩ মিনিটে যাত্রীদের পৌঁছে দেয় মেট্রোরেল। কিন্তু সহিংসতার ঘটনায় মেট্রোরেল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে ঢাকবাসী।

মেট্রোরেলে চলাচলকারী যাত্রীরা বলেন, যারা দেশের সম্পদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে দ্রুত মেট্রোরেল চালু করতে হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদমাধ্যমকে জানান, তদন্তে কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয় ২০২২ সালের ২৮শে ডিসেম্বর। সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতায় মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে বন্ধ রয়েছে যায় মেট্রোরেল চলাচল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মেট্রোরেল বন্ধে ভোগান্তিতে রাজধানীবাসী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪