ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ভাই-বোনসহ ৪ জনের পৃথিবীর আলো দেখা হলো না অনাগত সন্তানের, ডেঙ্গুতে মৃত্যু স্কুল শিক্ষিকার পদ্মায় ইলিশের আকাল! চাহিদা মেটাতে ভারতে থেকে আসছে টন টন মাছ বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোদির সঙ্গে হাত মিলিয়ে ফের রং বদলাবেন জিনপিং? পুলক দা’র অভিমান নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ, জয় বাংলাদেশের অতিরিক্ত দামে সার বিক্রি, জামালপুরে ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা ‘শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না’ স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, ৩ বিষয়ে ১০০ নম্বরের লড়াই

মুক্তিপণ না পেয়ে হত্যা/ চার আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে শিশু জয়ন্ত হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-২ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন, বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর, বনিয়াদি এলাকার রাজ কুমারের ছেলে অনিক চন্দ্র দাস ও একই এলাকার সন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস। রায় ঘোষণার সময় অনিক চন্দ্র দাস আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের ৫ জুন শিশু জয়ন্তকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণের টাকা না পেয়ে জয়ন্তকে একটি টিনের ঘরে আটকে রেখে হত্যা করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এরপর আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। রায়ে চার আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মুক্তিপণ না পেয়ে হত্যা/ চার আসামির মৃত্যুদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪