ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসির সংলাপে বসছে না বিএনপি, জামায়াতেরও ভিন্ন অবস্থান ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার টেকনাফ কি মানবপাচারের নিরাপদ করিডর? বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা নোয়াখালীতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ফিরছে গ্রাম সরকার, উন্নয়নের নতুন দুয়ার নাকি ক্ষমতার নতুন কেন্দ্র? ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

‘নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না’

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না।

শনিবার (৩ আগস্ট) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে বহদ্দারহাট মোড়ে নাশকতা ও নৈরাজ্য বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র বলেন, স্বাধীনতাবিরোধীরা শোকাবহ আগস্ট মাস এলেই মাথা চাড়া দিয়ে উঠে। তারা এমাসে বঙ্গবন্ধুকে হত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা ও জঙ্গিবাদের বহু ঘটনা ঘটিয়েছে। আগস্ট মাসের পূর্বে শিক্ষাথীদের কোটাবিরোধী আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার একটি পরিকল্পনা।

তিনি আরও বলেন, যারা দেশকে ধ্বংস করতে চায় তাদের নির্মূলে আমাদেরকে ঐক্যবদ্ধবাবে রাজপথে থাকতে হবে।

মেয়র বলেন, স্বাধীনতাবিরোধীরা নাশকতা চালিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সরকারকে বিপদে ফেলতে দেশি-বিদেশি অপশক্তি সারা দেশে নাশকতা চালাচ্ছে। তাদের ষড়যন্ত্র প্রতিহত করা এখন সময়ের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে এরা বারবার আমাদের দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানো যাবে না’

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪