সংবাদ শিরোনাম ::
দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিষয়টি সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে তদন্ত চলছে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক বিষয়েই তদন্ত হচ্ছে।
সেনাপ্রধান আরও বলেছিলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে। এখানে বেশকিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।


















