ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

ঢাবি শিক্ষকদের বাসভবন ত্যাগ করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ রাখার জন্য শিক্ষকদের বাসভবন ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই নোটিশ দেয়া হয়। বুধবার (১৭ জুলাই) এ নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, সকল অনুষদ ও ইন্সটিউট, কন্ট্রোলার ভবন এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে নির্দেশ দেয়া হলো।

নোটিশে উল্লেখ, বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে উপাচার্যকে (ভিসি) তার বাংলো এবং সব শিক্ষক কর্মকর্তা/ কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

নোটিশে আরও বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সব মেরুদণ্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এর আগে, অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাবি শিক্ষকদের বাসভবন ত্যাগ করার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪