ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৭০ ভাগই ফেল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পাস করেছে ৫০ হাজার ৭৬০ জন। ফলাফল জানা যাবে গুচ্ছ ভর্তির ওয়েবসাইট gstadmission.ac.bd থেকে।

এর আগে চলতি মাসের ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলো এক লাখ ৭০ হাজার ৫৯৯ শিক্ষার্থী। এরমধ্যে প্রায় ৯০ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় এতে পাসের হার ৩০ শতাংশ, আর ফেল করেছে ৭০ ভাগই।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। ফল ঘোষণা করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

উল্লেখ, ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গুচ্ছের ভর্তি পরীক্ষায় ৭০ ভাগই ফেল

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪