ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮ বছরে ৪৮ অর্জনের তালিকা তুলে ধরলেন মাহদী আমিন টাঙ্গাইলে প্রথম জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ খুঁজছেন তরুণরা স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু চাকরির শুরুতে বেতন কত, পুরোনোদের বেতনই বা কত বাড়বে ‘পাপ কামিয়েছি, ধুয়েমুছে মরতে চাই’—ভাইরাল বক্তব্য নিয়ে যা বললেন পপি বরের বাড়ি নয়, ‘এনেই থাকবাম’—তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

গাইবান্ধায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-১৩। সেই সাথে ট্রাকটিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন – নড়াইল সদর উপজেলার ভদ্রবেলা গ্রামের হারুন অর রশিদের ছেলে নাহিদ মিয়া (২৭), যশোরের অভয়নগর উপজেলার সময়েল্লেম তলা গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস (২৬) ও নজরুল ইসলাম মোল্লার ছেলে আব্বাস মোল্লা (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মোড় নামক স্থানে ফ্লাইওভারের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করা হয়। এতে থাকা ৩০ কেজি শুকনো গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ট্রাকটি জব্দ করা হয়। সেই সাথে ৩ মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪