ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

ঈদের ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে ১২ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা । এই অবস্থায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালে কর্মরতদের ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর । রোববার( ৩১ মার্চ) অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় । অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এই বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন ।

নির্দেশনায় বলা হয়েছে- এ বছর শবে কদর, ঈদুল ফিতর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি নিয়ে দীর্ঘ ছুটির সম্ভাবনা রয়েছে । এই ছুটিকালীন হাসপাতালগুলোয় চিকিৎসা সেবা ব্যবস্থাপনার জন্য নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হলো ।

নির্দেশনাগুলো হলো-

১. ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে ।

২. প্রতিষ্ঠানের প্রধান নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কর্মকর্তাদের ছুটি মঞ্জুর করবেন ।

৩. প্রতিষ্ঠান সিভিল সার্জন, বিভাগীয় পরিচালককে অবহিত করে শুধুমাত্র ঈদের ছুটিকালীন নিজ জেলার মধ্যে অতি প্রয়োজনীয় জনবল সমন্বয় করতে পারবেন ।

৪. জরুরি বিভাগে ছুটিকালীন সময়ে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে ।

৫. জরুরি বিভাগ,ইমারজেন্সি , লেবার রুম ও ওটি সার্বক্ষণিক চালু রাখতে হবে ।

৬. অন্তঃবিভাগে ইউনিট প্রধানরা প্রতিদিন কাজের তদারকি করবেন । মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জরুরি ল্যাব, এক্স- রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে ।

৭. ছুটি শুরু হওয়ার আগেই ছুটির সময়ের জন্য পর্যাপ্ত ওষুধ, আই ভি ফ্লুয়িড কেমিক্যাল রি- এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুদ ও তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে ।

৮. অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখতে হবে ।

৯. হাসপাতালের নিরাপত্তার জন্য ছুটিকালীন সময়ে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগামপত্র দিতে হবে ।

১০. প্রতিষ্ঠান প্রধান ও বিভাগীয় প্রধানরা ছুটিকালীন সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করবেন হবে এবং ঈদের দিন কুশল বিনিময় করবেন ।

১১. প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে অবশ্যই বিধি মোতাবেক কাউকে দায়িত্ব দিয়ে যাবেন এবং দায়িত্ব গ্রহণকারী কর্মকার্তা সব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন । দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে ।

১২. ঈদের দিন প্রতিষ্ঠান প্রধান রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে ১২ নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪