ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

আমদানি হবে সোয়া লাখ টন চাল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চালের বাজার নিয়ন্ত্রণে আরো ১ লাখ ২৪ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করা হবে। ৫০টি প্রতিষ্ঠান এই চাল আমদানির অনুমতি পাচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ, আমদানি করতে যাওয়া ১ লাখ ২৪ হাজার টন চালের মধ্যে সিদ্ধ চাল ৯১ হাজার টন। আর আতপ চাল ৩৩ হাজার টন। আমদানির ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শর্তও দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

শর্তের মধ্যে রয়েছে- আমদানিকারকদের চলতি বছরের ১৫ মের মধ্যে অনুমোদিত চাল দেশে বাজারজাত করতে হবে। চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) বা অনুমতি ইস্যু বা জারি করা যাবে না। একই সাথে আমদানির চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না বা এ চাল বিক্রি করতে হবে আমদানি করা বস্তায়।

এর আগে, চলতি বছরের ২১ মার্চ বেসরকারিভাবে ৮৩ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করতে ৩০টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমদানি হবে সোয়া লাখ টন চাল

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪