ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনসনের বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, ৫৫০ কোটি ডলারে সমঝোতা! লিখিত আশ্বাস না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘আরশোলা’ নেতার সয়াবিন তেলেও মাইক্রোপ্লাস্টিক, লিটারে মিলল ৫৪ হাজার প্লাস্টিক কণা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের জোর গুঞ্জন, নেতৃত্বে আসতে পারেন কারা? ৭ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত এমপি গোলাম রসুল গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, তিন দিন ভারি বৃষ্টির শঙ্কা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস-নাসীরউদ্দীন ৩৩ বছর বয়সে প্রথম বার টেস্ট দলে ডাক পেলেন সারাংশ জৈন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হবে। এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ ৩ বিচারকের যোগদানের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রাধান্য পাবে। আগামীকাল (বুধবার) বিচারকরা ট্রাইব্যুনালে বসবেন। তাদের সংবর্ধনা দেয়া হবে বলেও জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও জানান, চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনালে রয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার৷ পাশাপাশি সদস্য হিসেবে রয়েছে বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইবুনালে পৌঁছে যোগদানপত্রে স্বাক্ষরও করেন তারা।

তিনি জানান, এখন পর্যন্ত ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী-কর্মকর্তাদের আসামি করে অন্তত ৬০টি অভিযোগ দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু বৃহস্পতিবার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪