ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ১০ লাখ টাকা ভাগাভাগি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার: নাহিদ ইসলাম

অভিনয়ে ফিরছেন পপি

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৩১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন থেকে আড়ালে এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সিনেমার কাজ শেষ করেই নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।

popi 1 1

তবে এবার আড়াল থেকে প্রকাশ্যে আসছেন নায়িকা পপি।২০২১ সালে সাদেক সিদ্দিকী পরিচালিত সেই সিনেমাটি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বেশ কয়েকবার সিনেমার মুক্তির খবর শোনা গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন বিরতির পর পর্দায় ফিরছেন পপি। এতে পপির সহশিল্পী নায়ক আমিন খান।

এ বিষয়ে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, আগামী ২৩ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে। সিনেমার শুটিং চলাকালীন পপি বলেছিলো বিয়ের পর সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে।

সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশত ছবি দিয়ে অভিনয় শুরু করেন পপি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কুলি। এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। ১৯৯৭ সালে ছবিটি মুক্তির পর সুপারহিট হয়।

পপি অন্তরালে থাকায় আটকে আছে রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরত্চন্দ্র’ সিনেমা দুটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনয়ে ফিরছেন পপি

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪