ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

সান্তাহারে বাজার মনিটরিংয়ে এসিল্যান্ড

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম বগুড়ার আদমদীঘির আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে “মুড়ি ওয়ালার মাইর দেখে চিড়া ওয়ালার দৌড়” অর্থাৎ “একজনের শাস্তি দেখে ভয়ে অন্যদের পলায়ন”। রোববার (১৬ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা সুলতানা সান্তাহারে বাজার মনিটরিংয়ে আসলে প্রবাদের বাস্তবতা সরজমিনে দেখা যায়। এক দোকানে অভিযান দেখে অন্য দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তাসহ পুরো টিম এমনকি উপস্থিত সাধারণ মানুষের ও হাসি পায়।

আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা সুতানা রোববার দুপুরে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতেের মাধ্যমে বাজার মনিটরিংয়ে গেলে সেখানে এমনই এক হাস্যকর পরিস্থিতির অবতারণা হয়।

রোববার (১৬ মার্চ) বেলা আড়াইটার সময় সান্তাহার রেলগেইট এলাকায় বিভিন্ন প্রকার ফলের দোকান মনিটরিং করা হয়। এ সময় কোনো দোকানে মূল্য তালিকা দেখতে না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা সুলতানা মনোক্ষুণ্ণ হন। অতপর রেলগেইট এলাকায় সকল দোকানদারকে আজকের মতো সতর্ক করে বলেন, আগামী দিন এসে মূল্য তালিকা দেখতে না পেলে জরিমানা বাধ্যতামূলক করা হবে।

এরপর ভ্রাম্যমাণ আদালত সান্তাহার পুরাতন দৈনিক বাজারে গিয়ে একই অবস্থা দেখতে পান তবে সেখানে কিছু দোকানে মূল্য তালিকা থাকলে ও তাতে সকল দ্রব্যের মূল্য লেখা ছিলো না। এ সময় দৈনিক বাজারে “মা ভ্যারাইটি স্টোর” এর স্বত্বাধিকারী সুমির চন্দ্র প্রামাণিককে দুই হাজার টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সান্তাহারে বাজার মনিটরিংয়ে এসিল্যান্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫