ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

রাবি শিক্ষার্থীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মানবাধিকার কর্মী মো. অনিক আহমেদ এর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধন করা হয়। এসময় কয়েকজন শিক্ষক মানববন্ধনে অংশ নেন।

এ সময় সংগঠনেরর সাধারণ সম্পাদক এফআরএম ফাহিম রেজার সঞ্চালনায় সংগঠনেরর সভাপতি মেহেদী সজীব বলেন, বাংলাদেশের আনাচেকানাচে আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে বসে রয়েছে। দেশকে অস্থিতিশীল করতে চাইছে। আমাদের সহযোদ্ধা মো. অনিক আহমেদের উপর ঘটা ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। না-হয় ছাত্রসমাজকে সাথে আমরা আরেকটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে পৃথকভাবে হামলার শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজ নিজ এলাকায় এ হামলার শিকার হন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাবি শিক্ষার্থীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪