ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

মাধবপুরে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ নারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ রেহেনা বেগম (৪০) নামে এক মহিলাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধীনস্থ মাধবপুরের মনতলা বিওপি’র একটি টহল দল কমান্ডার সুবেদার মো: কাজী শাহিনের নেতৃত্বে সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে মাধবপুর উপজেলার সাহেবনগর নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে চোরাচালানকৃত ৫ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ মহিলাকে আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা। আটককৃত মহিলা মাধবপুর উপজেলার চৈতন্যপুর গ্রামের মালেক মিয়ার স্ত্রী।

পরবর্তীতে আটককৃত মহিলাকে উদ্ধারকৃত ইয়াবাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক মাদকের বিরুদ্ধে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয় এবং অত্র ব্যাটালিয়ন কর্তৃক মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুরে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ নারী আটক

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫