ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব নির্বাচনী এজেন্টদের ভুড়িভোজ করালেন প্রতিমন্ত্রী টুকু পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকা গ্রেপ্তার ১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিন সৈয়দ আলীকে চিরকুটে লেখা ‘বেশি বাড়াবাড়ি করলে মারা যাবি’-উদ্ধার করলো পুলিশ আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ময়মনসিংহ সিটি ভোট/ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৮টি

ময়মনসিংহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সিটি নির্বাচনে এবার ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণ ও ৪৩টি অধিক ঝুঁকিপূর্ণ। কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য।

ময়মনসিংহ সিটিতে দ্বিতীয় বারের মতো নির্বাচন হচ্ছে। এতে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২২ জন।

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এরমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে ৩ হাজার ৯৮ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার।

রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল প্রার্থীকে কোন কাজের ফল কেমন হতে পারে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহের উপ-মহাপুলিশ পরিদর্শক শাহ আবিদ হোসেন জানান, এবার ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টি ঝুঁকিপূর্ণ ও ৪৩টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে কেন্দ্র বিবেচনায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন সে জন্য থাকবে ১১টি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ টিম। আর সব মিলিয়ে পুলিশ সদস্য থাকবে ১ হাজার ২০০ জন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ৯৯০টি ভোটকেন্দ্রে ভোট দেবেন ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ সিটি ভোট/ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৯৮টি

সংবাদ প্রকাশের সময় : ০২:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪