ইংরেজ গোলকিপারের জলের বোতল কুড়িয়ে পেলেন মেসিরা, দেখেই চমকে গেল!

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ মুহূর্তে জিতেছে আর্জেন্টিনা। এক গোলে পিছিয়ে পড়েও জিতেছে তারা। তবে সেই ম্যাচ যে টাইব্রেকারে গড়াতে পারে, এমন সম্ভাবনাও উঁকি দিয়েছিল দলের মনে। ম্যাচের পর একটি ভিডিয়ো নজরে এসেছে, যা দেখে এই জল্পনা তৈরি হয়েছে।
নকআউটে দু’টি ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। কোনও ম্যাচই টাইব্রেকারে গড়ায়নি। তবে ইংল্যান্ড ম্যাচ টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ধরেই রেখেছিলেন মেসিরা। ম্যাচের পর দেখা যায় আর্জেন্টিনার এক সাপোর্ট স্টাফের হাতে রয়েছে একটি বোতল। সেই বোতল ঘিরে ঝুঁকে পড়ে কিছু একটা দেখছিলেন আর্জেন্টিনার ফুটবলারেরা। বোতলে কী লেখা রয়েছে তা অবশ্য জানা যায়নি। মনে করা হচ্ছে, ওই বোতলে লেখা ছিল আর্জেন্টিনার কোন ফুটবলারের বিরুদ্ধে কী পরিকল্পনা নিতে পারেন ইংরেজ গোলকিপার জর্ডন পিকফোর্ড।
পিকফোর্ড বরাবরই টাইব্রেকারের ক্ষেত্রে বাড়তি পরিকল্পনা নিয়ে আসেন। বিপক্ষ দলের কোন ফুটবলার কোন দিকে শট মারেন, তা লেখা থাকে তাঁর জলের বোতলে। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের পর পিকফোর্ডের বোতলের ছবি ভাইরাল হয়েছে। তা মেসিরা কী করে পেলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
বোতলটি দেখে মেসি অবাক হয়ে মাথা নাড়াতে থাকেন। এনজ়ো ফের্নান্দেজ়-সহ আর্জেন্টিনার বাকি ফুটবলারেরাও অবাক হয়ে যান।
ওজন বেশি হওয়ায় চোট পেয়েছেন হর্ষিত! ভারতের বোলারের ফিটনেস নিয়ে প্রশ্ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নেই বরুণও
এই ঘটনা দেখে বোঝা গিয়েছে ম্যাচটি কতটা গুরুত্ব দিয়ে দেখছিল ইংল্যান্ড। কিন্তু তাদের ভুল কৌশলই ডুবিয়েছে। একটি গোল হওয়ার পর তারা রক্ষণাত্মক হয়ে গিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়েই দু’টি গোল করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।





















