ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে ভ্যান চালককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ মসজিদের পার্শ্বের স্টান্ডে। হামলায় আহত মোঃ রেজাউল সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে। অভিযুক্ত এমএম শোয়াইব ইসলাম ষাট গম্বুজ মসজিদের মোড়ে অবস্থিত আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক।

ভুক্তভোগী অভিযোগে জানান, শুক্রবার (১০ই অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ষাট গম্বুজ মোড়ের স্টান্ডে রাস্তার পাশে নিজাম গরু বিক্রি করছিল। তখন আমি নিজামকে বলি এইখানে গরু বিক্রয় করলে আমাদের ভ্যান রাখার জায়গা থাকে না, এক পর্যায়ে নিজাম জানায় আগামী হাট থেকে খাট সরিয়ে রাখব। কথা শেষ হতেই হঠাৎ আপ্যায়ন রেস্টুরেন্টের মালিক সোয়াইব আমার সাথে খারাব আচরন শুরু করে ও তার কাছে থাকা চাপাতি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এ সময় আমার হাতের আঙ্গুল ভেঙে যায়, মাথা, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে দেয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাশের দোকানে চা খাইতেছিলাম, হঠাৎ দেখলাম সোয়াইব ভ্যানচালককে ইচ্ছামতো মারধর করছে। আমিসহ স্থানীয়রা বাধা দেওয়ার আগেই মারধরে ভ্যানচালক গুরুতর জখম হয়। অনেক রক্তক্ষরণ ঘটে। পরে আমিসহ স্থানীয়রা দ্রæত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালককে কুপিয়ে জখম

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪