প্রতিপক্ষের উপর হামলা, বিএনপির ২৮ জনকে আসামী করে মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নামে মামলা হয়েছে।
বিএনপি কর্মী মালিডাঙ্গা গ্রামের নজমল শেখ বাদী হয়ে গতকাল দিবাগত রাতে রামপাল থানায় মামলা দায়ের করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র বৃহস্পতিবার ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় তুহিন গ্রæপের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম গ্রুপে ১৫ নেতাকর্মী আহতসহ চিংড়ি ঘের ও বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নামে থানায় মামলা করেছে বিএনপি কর্মী মালিডাঙ্গা গ্রামের নজমল শেখ। পুলিশ আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

























