ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

পঞ্চগড়ে ধর্ষণ ও লৌহমর্ষক হত্যাকান্ডের রহস্য উদঘাটন

মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড়
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের আটায়ারীতে ধর্ষণের পর লৌহমর্ষক হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। অটোবাইক চুরি করতে এসে গ্রাম বাসীর হাতে আটক হয় রিফাত (২৩) নামে এক যুবক। পরে উঠে আসে কিশোরীকে ধর্ষণের পর হত্যার রহস্য।

সোমবার (১১ মার্চ) পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ১৪ জানুয়ারি আটোয়ারী থানাধীন রুহিয়া-কিসমতদাপ রেললাইনে অজ্ঞাতনামা মহিলার খন্ড-বিখন্ড দেহ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে দিনাজপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা নং-০১/২৫। এর প্রেক্ষিতে ০৮ মার্চ উক্ত ঘটনার মূল আসামী মোঃ রিফাত বিন সাজ্জাদ (২৩) কে গ্রেফতার করা হয়।সে বোদা থানার আওতাধীন মাঝগ্রাম এলাকার মোঃ আকতার হোসেনের ছেলে। অজ্ঞাত মহিলার এখনো পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী অজ্ঞাতনামা ওই মহিলাকে ১৩ জানুয়ারী রাতে আটোয়ারী থানাধীন কিসমত রেলগেটের পশ্চিম পার্শ্বে শাপলা কিন্ডার গার্ডেন স্কুলের দরজাবিহীন একটি কক্ষে ও পরবর্তীতে কিসমত রেলগেটের উত্তর-পূর্ব দিকে জনৈক হবিবর রহমানের চাটাই বেড়ার টিনের ঘরের পিছনের উত্তরে জনৈক আলমের সুপারি বাগানের মধ্যে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ধর্ষণ শেষে ইট দ্বারা মাথায় আঘাত করে হত্যা করে। পরবর্তীতে ছুরি দ্বারা শরীর বিভৎসভাবে ক্ষত-বিক্ষত করে রুহিয়া-কিসমত সেকশন রেল লাইনের উপর শুইয়ে রাখে।ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সম্পূর্ণ ঘটনার স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ধৃত রিফাত।

খুন ও ধর্ষণের অভিযোগে দুটি মামলা রুজু করা হয়েছে। যার একটি আটোয়ারী থানার মামলা নং ০৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(২) এবং ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড,১৮৬০ রুজু করা হয়।মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ধর্ষণ ও লৌহমর্ষক হত্যাকান্ডের রহস্য উদঘাটন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫