ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

তিন লাখ টাকা দেয়ার শর্তে বিয়ে করতে গেলো সেই বর

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থানায় উভয় পক্ষ বসে পারভীনকে দেনমোহর বাবদ ৩ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থানা থেকে দ্বিতীয় বিয়ে করতে গেলেন বর গাইবান্ধার সেই বর শফিকুল। উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছেন শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সাদুল্যাপুর থানা পুলিশ।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম (২৫) পারভীন খাতুন (২০) নামের নারীকে বিয়ে করে পরবর্তীতে তালাক দিয়ে দেন। এরপর দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে ১৮ অক্টোবর বিকেলে তার উপর হামলা করেছে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা। এসময় বর শফিকুলসহ তার যাত্রীদের পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (ফকিরপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। ২০২২ সালে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে সাথে পারভীন খাতুনের সঙ্গে রসুলপুর (মধ্যপাড়া) গ্রামের জাহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের বিয়ে হয়। এতে দেনমোহর করা হয় ৪ লাখ টাকা। তাদের দাম্পত্য জীবনে প্রায় আড়াই বছর পার হওয়ার পর প্রায় তিন মাস আগে পারভীনকে তালাক দেয়। তবে তালাক দেওয়া হলেও ওই দেনমোহরের টাকা পরিশোধ করেনি শফিকুল ইসলাম।

এর মাঝে দ্বিতীয় বিয়ে করতে মাইক্রোযোগে ফকিরপাড়া নামকস্থানে বরযাত্রী পৌঁছিলে সাবেক স্ত্রী পারভীন ও তার স্বজনরা লাঠিসোডা নিয়ে হামলা করে বরযাত্রীর উপর। খরব পেয়ে সাদুল্যাপুর থানা পুলিশ ঘটনা স্থল থেকে বর শফিকুলকে উদ্ধার করে থানা নিয়ে আসে। এবং উভয় পক্ষের মাঝে সমাধা হওয়ায় ৩ লক্ষ দেনমোহর এর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বর দ্বিতীয় বিয়ে করতে রওয়ানা দিয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) উক্ত ঘটনা ঘটবার পর এ বিষয়ে সাদুল্যাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিন লাখ টাকা দেয়ার শর্তে বিয়ে করতে গেলো সেই বর

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪