ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল থাকা দুই আরোহী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৪২) নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। হতাহতরা ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত শ্রমিক।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মীর আরিফুল ইসলাম বাপ্পি জানান, মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলা থেকে তিনজন মোটরসাইকেল আরোহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শহরের পোস্ট অফিস মোড়ে দ্রুতগতিতে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইলেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় তিনজনের মধ্যে একজন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন আহত হন। ঘাতক ট্রাকটি এসময় দ্রুতবেগে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত হবে। পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ প্রকাশের সময় : ০১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪