ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধি চূড়ান্ত প্রতারণার মামলায় বিদিশার জামিন, হাইকোর্টে মিলল স্বস্তি

জয়পুরহাটে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে রেলগেট এলাকার পূর্বপাশের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

উচ্ছেদ অভিযানে অংশ নেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম, জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, রেলওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জয়পুরহাট শহরের রেলগেট এলাকার পূর্বপাশের উত্তর দিকের অংশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে কমিউনিস্ট পার্টির অফিস, ছাত্র ইউনিয়নের জেলা অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা একটি এক্সেভেটর (ভেকু) দিয়ে রেলওয়ের টিনের ছাউনি ও ইটের তৈরি তৈরি দোকানপাটসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন। অভিযানে রেলওয়ের বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। তাদের সহযোগিতা করেন রেলওয়ে রোভার স্কাউটের সদস্যরা।

জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, সকাল থেকে শহরের রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। এখানে সরকারি কাজে কোনো বাধা যেন না আসে সেটি আমরা দেখব।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-পাকশী জোনের ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সকাল থেকেই আমরা অভিযান চালাচ্ছি। রেলওয়ের ভূমি উদ্ধার কাজ আমাদের চলমান প্রক্রিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জয়পুরহাটে রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪