ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের একদফা দাবিতে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নার্সরা ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এই কর্মসূচি পালন করেন।

এসময় বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার আজিম উদ্দিন, নার্সিং সুপারভাইজার আয়েশা খাতুন হাসি, নার্সিং ইন্সট্রাক্টর মোমতাজ বেগম, সিনিয়র স্টাফ নার্স ওবাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স সামসুন নাহার মাসুম বিল্লাহ প্রমুখ।

বক্তারা তাদের একদফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একদফা দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে কর্মবিরতি চললেও জরুরি সেবা দেওয়ার জন্য নার্সরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে একদফা দাবিতে নার্সদের কর্মবিরতি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪