ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব শক্রতার জেরে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো.জসিম (৩৫) উপজেলার সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে।

সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেজানান, সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সাথে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে ছেলে গুলি করেছে রোববার (১৫ জুলাই) সেই ছেলে নিহত জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসে। স্থানীয়দের ভাষ্যমতে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

ওসি বখতিয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪