ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে ৬ নারী ও এক শিশুকে পুশইন

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা অধীন দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে স্থানীয় আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

জহির আহমেদ নামে স্থানীয় এক যুবক বলেন, আমি নিজে তাদের কে আটক করি। পরে আমাদের ইউপি সদস্যকে এবং কমলগঞ্জ থানায় জানাই। পরে মেম্বার চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে প্রায় আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এ সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। পরে আর তাদের সন্ধান পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির টিম পাঠানো হয়। পরে জানা যায় তাদেরকে স্থানীয়রা আটক রাখার পর ছেড়ে দিয়েছে। স্থানীয়দের উচিত ছিল, তাৎক্ষণিক বিজিবিকে অবগত করা কিংবা বিজিবির হাতে তাদেরকে তুলে দেয়া। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কমলগঞ্জে ৬ নারী ও এক শিশুকে পুশইন

সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬