ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুপুত্র,কন্যাসহ আহত-৬

মাহবুব বিশ্বাস বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত ও শিশু পুত্র কন্যাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগমের মরদেহ পুলিশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত রিনা বেগমের বাড়ী যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটার যাচ্ছিল। পথিমধ্যে রবিবার সকালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়ীতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত্যু ঘোষনা করেছেন। অপর আহতরা হলেন নিহতের মেয়ে মালিহা (৬) আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) সানজিদা (২৩) ও মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ হানিফ বলেন, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ১ জন নারী নিহত ও ৬ জন আহত হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত রিনা বেগমকে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, শিশুপুত্র,কন্যাসহ আহত-৬

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪