ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুস সালাম পিন্টু স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি

আগুনে পুড়ল রোজার জন্য আমদানি করা চিনি

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পগোষ্ঠীর চিনি পরিশোধন কারখানায় আগুন লেগেছে। সোমবার (৪ মার্চ) বিকেলে ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম গ্রুপের এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।

কর্মকর্তারা জানিয়েছেন, রমজানে বাজারে সরবরাহ করতে পরিশোধনের জন্য রাখা একটি গুদামের প্রায় সব চিনি পুড়ে গেছে। তবে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এস আলম গ্রæপের কর্মকর্তা ধারণা করছেন।

এস আলম গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল বলেন, এ কারখানায় আমদানি করা কাঁচা চিনি পরিশোধন করা হয়। চার লাখ মেট্রিকটন ক্যাপাসিটি আছে। ইউনিট-ওয়ান এর গুদামে আগুন লেগেছে। সেখানে এক লাখ মেট্রিকটন অপরিশোধিত চিনি ছিল। সেগুলো সব পুড়ে গেছে। রমজানের জন্য চিনিগুলো আমদানি করা হয়েছিল।

সন্ধ্যায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আগুনে হতাহতের কোনো তথ্য তারা পাননি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সংবাদ পেয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। কর্ণফুলী স্টেশন থেকে একটি এবং চন্দনপুরা ও আগ্রাবাদ থেকে আরও আটটিসহ মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন যেন পুরো কারখানায় ছড়াতে না পারে সেই চেষ্টা তারা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগুনে পুড়ল রোজার জন্য আমদানি করা চিনি

সংবাদ প্রকাশের সময় : ১০:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪