সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ নেতা কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর অসুস্থতা বোধ করায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ।
এরপর ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।





















