ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান

সাফজয়ী নারীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধান দিয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার পর যমুনায় প্রবেশ করেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে প্রধান উপদেষ্টার পাশাপাশি তাদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। অভিনন্দন জানানোর পাশাপাশি নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এছাড়া নেপাল থেকে দেশে ফেরার পর ছাদখোলা বাসের মাধ্যমে রাজসিক সংবর্ধনা দিয়ে তাদের বরণ করে নিয়েছে বাফুফে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নেয়া হয় তাদের।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাফজয়ী নারীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪