সংবাদ শিরোনাম ::
বললেন পুলিশের মহাপরিদর্শক
দুর্গাপূজা ঘিরে অপতৎপরতার সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজা ঘিরে কোনো অপতৎপরতার সুযোগ নেই। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন ।
আইজিপি আরও বলেন, সব পূজামন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, হল বাড়ানো হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে সব পূজামন্ডপে বিজিবি মোতায়েন করা হবে।
তিনি বলেন ন, কোনো প্রকার গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের সহযোগিতার জন্য জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ চালু রয়েছে ছে বলেও জানান পুলিশের আইজি।





















