ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম সরকারি নথি ‘চুরির চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে’ দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ প্রদান করেন।

অভিযোগের সত্যতা না পেয়ে পিবিআই এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, রোজিনা ইসলাম ২০২১ সালের ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে আটকে রাখা হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে রোজিনা ইসলামকে পুলিশ শাহবাগ থানায় নিয়ে যায়।

তারপর মাঝরাতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা শিব্বির আহমেদ। মামলাটি তদন্ত করে গত বছরের ৩ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রায় ৭ মাস পর গত ২৩ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন শিব্বির আহমেদ। তার আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মামলা থেকে অব্যাহতি পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪