ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর হেফাজতে সাবেক এমপি লতিফ

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফকে সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে তাকে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা গেছে, এমপি লতিফ কয়েক দিন থেকে মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) তিনি মসজিদে জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে স্থানীয় বিএনপির নেতারা হট্টগোল করেন। পরে তিনি আত্মীয়ের বাসায় ফিরে আসেন।

আরও জানা গেছে, জুমার নামাজের পর বিএনপির নেতা-কর্মীরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ হতে থাকলে সেনাবাহিনীকে খবর দেয়া হয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন এম এ লতিফ। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার জয়ী হন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেনাবাহিনীর হেফাজতে সাবেক এমপি লতিফ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪