ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সমন্বয়ক হাসনাত ও সারজিস ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতে এ তথ্য জানা গেছে।

এর আগে শুক্রবার (২৬ জুলাই) বিকালে ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে ডিবি হেফাজতে নিয়ে যায় ডিবি। গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, নিরাপত্তাজনিত কারণে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

গত ৫ জুন হাইকোর্ট সরকারি চাকরিতে নারী কোটা ১০, মুক্তিযোদ্ধা কোটা ৩০ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে সরকার কর্তৃক জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন। এরপর পুনরায় কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলন নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এর জেরে ২১ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেয়ার নির্দেশ প্রদান করেন। এরপর ২৩ জুলাই সরকার প্রজ্ঞাপন জারি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমন্বয়ক হাসনাত ও সারজিস ডিবি হেফাজতে

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪