ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে নিচ্ছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ৫ কেন্দ্র সরল মাদারীপুর-ফরিদপুরে ৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি অপ্রতিম হত্যা মামলা: দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানে তালিবান শাসনে নারীদের ওপর বিধিনিষেধের তালিকায় এবার যুক্ত হয়েছে নাম ব্যবহারের বিষয়টি। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও চিকিৎসকের প্রেসক্রিপশনে নারীদের প্রকৃত নাম না লেখার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নারীদের নামের পরিবর্তে ‘বিবি’, ‘গরু’ কিংবা ‘ছাগল’ বলে সম্বোধন করা হচ্ছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে জারি করা ওই নির্দেশনায় হাসপাতাল ও সরকারি দপ্তরের কর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়। ‘বিবি’ শব্দের অর্থ বয়স্ক মহিলা বা ঠাকুমা। তবে অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে নারীদের ‘গরু’ ও ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে।

আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এ ঘটনাকে নারীদের পরিচয় মুছে ফেলার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, নাম কেড়ে নিয়ে পশুর নামে ডাকা একজন নারীর মানবিক মর্যাদা কেড়ে নেওয়ার শামিল। এতে তাঁকে পুরুষের সম্পত্তি হিসেবে বিবেচনার প্রবণতাও প্রকাশ পায়।

চিকিৎসাসেবায় তৈরি হতে পারে জটিলতা

নারীদের প্রকৃত নাম বাদ দিয়ে একই সম্বোধন ব্যবহারের নির্দেশ চিকিৎসাসেবায়ও ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তাঁদের মতে, একাধিক রোগীর নাম একইভাবে লেখা হলে প্রেসক্রিপশন, চিকিৎসার নথি ও পরীক্ষার রিপোর্টে বিভ্রান্তি দেখা দিতে পারে। এতে ভুল চিকিৎসা বা রোগী শনাক্তে জটিলতার আশঙ্কা রয়েছে।

নারীদের ওপর বিধিনিষেধের নতুন সংযোজন

২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে নারীদের শিক্ষা, চাকরি, চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে অংশগ্রহণ, স্বাধীনভাবে চলাফেরা এবং প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়ছেন নারীরা।

এবার নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার অভিযোগ সেই পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। নির্দেশটি আপাতত বালখ প্রদেশে কার্যকর বলে জানা গেছে। তবে মানবাধিকারকর্মীদের আশঙ্কা, অতীতের মতো এ বিধিনিষেধও একসময় দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬