আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, অন্য যেকোনো সময়ের তুলনায় দেশের গণমাধ্যম এখন বেশি স্বাধীন।
রোববার (২৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অষ্টম জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, দলটি তাদের শাসনামলে দেশকে ফোঁকলা করে দিয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ লুটেরা, এদের বিচার হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তারপর সব বিবেচনা করা যাবে।’























