ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইনানীর গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আসার পর আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে কূপের পরিস্থিতি পর্যবেক্ষণে জরিপ চালানোর সময় এ বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছালাম জানান, গ্যাসকূপের আগুন নেভানোর পর পরিস্থিতি পর্যবেক্ষণে জরিপের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে কর্মীরা তাপের সংস্পর্শে এসে দগ্ধ হন।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন বলে জানান তিনি।

ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন রাকিবুল হাসান। তিনি বলেন, সকালে কাজ শুরুর পর বাতাসের প্রবাহ বেশি থাকায় সতর্কতার সঙ্গে কাজ করছিলেন তারা। একপর্যায়ে গ্যাসের আগুনের তাপ কর্মীদের দিকে চলে আসে।

রাকিবুল হাসানের ভাষ্য, ড্রিল পাইপ দিয়ে কূপের ভেতরে কাজ করার সময় কিছু গ্যাসের উপস্থিতি ছিল। সেখান থেকেই আগুনের তাপ তাদের গায়ে লাগে। তবে মূল লাইন থেকে গ্যাস ডাইভার্টারের মাধ্যমে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি বলেও দাবি করেন তিনি।

বাপেক্সের ডিজিএম আব্দুস ছালাম বলেন, কাজের সময় বাতাসের কারণে ডাইভার্টারের দিকে জ্বলতে থাকা আগুনের কিছু অংশ ফিরে ওয়েলহেডের দিকে চলে আসে। এতে কর্মীরা তাপের সংস্পর্শে পড়েন। তবে তাদের বড় ধরনের আঘাত লাগেনি বলে জানান তিনি।

এর আগে গত ২৭ নভেম্বর বাপেক্সের বিশেষজ্ঞ দল ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণে জরিপ শুরু করেন বিশেষজ্ঞরা।

গত ২৭ অক্টোবর ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। পরে নির্গত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে আগুন ধরে যায়। এরপর থেকে টানা প্রায় এক মাস ধরে সেখানে আগুন জ্বলছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইনানীর গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের সাত কর্মী দগ্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬