ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা মির্জা আজমকে হাজির করতে দুই পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি হামে আরও ৯ মৃত্যু, উপসর্গসহ প্রাণহানি ১ হাজার ৩৫০ নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন এসিতে ৩০ শতাংশ ছাড়

ত্রিপুরার আগরতলা সীমান্তও পরিদর্শনের পরিকল্পনা

পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তৎপরতার খবর সামনে এসেছে। তাঁর দেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন আওয়ামী লীগের চার নেতা। রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোলের ইমিগ্রেশন এলাকায় তাঁদের উপস্থিতি ও বৈঠকের খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, চার নেতার মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন তাঁরা। দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় পৌঁছায়। একটি টয়োটা ফরচুনার গাড়িতে চার নেতা ছিলেন। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠকের পর বিকেল ৩টা ৫০ মিনিটে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন। এ সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন তাঁরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯ বাংলার প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে শুধু পেট্রাপোল-বনগাঁ সীমান্তের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। বিকল্প পথ হিসেবে ত্রিপুরার আগরতলা সীমান্তও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী মঙ্গলবার ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে। পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সড়কপথ ও সীমান্ত এলাকা ঘুরে দেখার পরিকল্পনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব সফরকে শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখার সুযোগ নেই। আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ বা সম্ভাব্য রুটও নিশ্চিত করা হয়নি।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদন নিয়েও আলোচনা চলছে। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানায়। পরে ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস আবেদনটির অগ্রগতি জানতে আবারও হাইকমিশনে যোগাযোগ করেন। এ বিষয়ে ২১ নভেম্বর দ্য ডেইলি স্টার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় চিঠির সঙ্গে শেখ হাসিনার পক্ষে কাজ করার অনুমতিপত্রও যুক্ত করা হয়েছে।

এর আগে হাইকমিশন আবেদনটির সত্যতা ও আইনজীবীর পক্ষে কাজ করার অনুমোদন নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। ফলে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর প্রত্যাবর্তন নিয়ে আলোচনা থাকলেও বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনার অবস্থান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিপুরার আগরতলা সীমান্তও পরিদর্শনের পরিকল্পনা

পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬