ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা অগ্নিসন্ত্রাস ও সহিংসতা দেশের কল্যাণ বয়ে আনে না: রাবিপ্রবি উপাচার্য কলি হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ টানা বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজির আবাদে বিপর্যয়ের শঙ্কা

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি ধানক্ষেত থেকে রাব্বি (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পাওয়া যায়।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত রাব্বি পাশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাব্বি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার সকালে হন্তনাবাদ এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাব্বির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬