ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ বিচ্ছিন্ন নাশকতায় আইনশৃঙ্খলার অবনতির দাবি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান হামলার শঙ্কা! বলিউডের বহু তারকাকে সতর্কবার্তা আরও বড় হচ্ছে আইপিএল প্রবৃদ্ধি বাড়লেও বদলাচ্ছে না শ্রমবাজার, দক্ষতার সঙ্গে কাজের মিল চান বিশেষজ্ঞরা দেশজুড়ে নাশকতার তাণ্ডব, ২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন; এসপিদের ৫ নির্দেশনা ছাত্রলীগের ধর্মঘট ও নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ

স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচারের শাসনামলে দেশের চিকিৎসাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর অভিযোগ, ওই সময়ে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হতে বাধ্য করা হয়েছিল।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা এক জীবনেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে দেশের খনিজসম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করা হয়েছিল।’

এদিকে একই অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে শ্রমজীবী মানুষের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট একটি করে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণ করা হবে।

প্রধানমন্ত্রী জানান, এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বৈরাচারের সময় চিকিৎসাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬