ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০ শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি ভোটের আগে ২০৩ এমপির জন্য ৫১ কোটি টাকা, বরাদ্দ নিয়ে প্রশ্ন দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার দুর্গাপূজায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তায় ২১০০ পুলিশ পূজায় সরকারি দপ্তর বন্ধ, চালু পোশাক কারখানা জ্বালানি তেলের বাড়তি দামে চাপে চালের বাজার, কেজিতে বেড়েছে ৩ টাকা

শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের শার্শায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভালাকান্দা গ্রামের আইয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত আমিনুদ্দিন তরফদারের ছেলে বকুল হোসেন (৫০) এবং যশোরের শার্শা উপজেলার গোলদারপাড়া গ্রামের মৃত সাফেদ আলীর ছেলে রেজাউল ইসলাম (৬০)।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী গ্রামে মো. আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাগজের টুকরা, দুটি লাল শালু কাপড় এবং একটি পুরোনো হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। অভিযানের সময়ও তাঁরা একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬