ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪ বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক, দুর্বৃত্তের আগুনে পুড়ে প্রাণ গেল টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ঢাকায় এসে ডা. জুবাইদার সঙ্গে সাক্ষাৎ ডাচেস সোফির ষড়যন্ত্রের আশঙ্কা, রাজপথে থাকার বার্তা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড; আরও ছয় মামলা ট্রাইব্যুনালে দুই দিনই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা কপ৩১: জলবায়ু সম্মেলন থেকে এবার বাংলাদেশের চাওয়া কতটা পূরণ হবে? বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি ঘোষণা

যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকা থেকে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।

এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করছে এসআরবি।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শংকরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা বোমাগুলো সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬