ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস: রাজনাথ সিং হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০ শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি ভোটের আগে ২০৩ এমপির জন্য ৫১ কোটি টাকা, বরাদ্দ নিয়ে প্রশ্ন দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার দুর্গাপূজায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তায় ২১০০ পুলিশ পূজায় সরকারি দপ্তর বন্ধ, চালু পোশাক কারখানা

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে নতুন করে ১ হাজার ২১০ শিশু।

শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, ময়মনসিংহে একজন ও বরিশালে একজন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে মোট ১ হাজার ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮২ শিশুর।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৬ শিশু। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬১৫ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ৮০ হাজার ২ শিশু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬