ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা সামুদ্রিক প্রযুক্তি থেকে গাড়ি কেনাবেচা, জমে উঠেছে আইসিসিবি ভোটের আগে ২০৩ এমপির জন্য ৫১ কোটি টাকা, বরাদ্দ নিয়ে প্রশ্ন দুর্নীতি ও দুঃশাসনে সামাজিক উন্নয়ন বঞ্চিত ছিল: পানি সম্পদমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল উদ্ধার দুর্গাপূজায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, নিরাপত্তায় ২১০০ পুলিশ পূজায় সরকারি দপ্তর বন্ধ, চালু পোশাক কারখানা জ্বালানি তেলের বাড়তি দামে চাপে চালের বাজার, কেজিতে বেড়েছে ৩ টাকা পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব

যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকা থেকে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়।

এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান পরিচালনা করছে এসআরবি।

এরই ধারাবাহিকতায় সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল শংকরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটটি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা বোমাগুলো সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার, পালালেন সন্দেহভাজনরা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬