ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জানুয়ারিতে স্থানীয় নির্বাচন, মাঠ গোছানোর প্রস্তুতিতে রাজনৈতিক দলগুলো ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার নিয়োগ ঢাকা ছাড়ার আগে জেনে নিন, কোন রুটে কত বাড়ল বাসভাড়া ১৭ বছরের চালক, ২৪ বছরের শ্রমিকের মৃত্যু—শেষ হলো ৯ লাখ টাকার আপসে ডেঙ্গুর ভয়াল ছোবল, একদিনে ৮ মৃত্যু হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৮৩ দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলা: ফের রিমান্ডে এমপি নজরুল বিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন জামিনে বের হওয়ার পাঁচ দিনেই ফের ইয়াবাসহ গ্রেপ্তার রডের জায়গায় বাঁশের কঞ্চি! বরখাস্ত এলজিইডির কার্যসহকারী হাসমত

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের শূন্য পদ পূরণের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপিএসসি জানিয়েছে, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।

স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণ এবং সরকারি চিকিৎসাসেবা কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বিশেষ বিসিএস আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬