ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্ধারিত ভাড়ার বেশি নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী বাস-ট্রেনে আগুনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র: রিজভী সাবেক এনবিআর চেয়ারম্যান মুনীমসহ কয়েকজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ চার জেলায় নতুন পুলিশ সুপার, বদলি আরও ১৮ কর্মকর্তা সিলেটে টানা দুই দিন তীব্র গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি জয়পুরহাটে ৭৩ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪ সিআইপি অনিরুদ্ধ রায়কে ঘিরে RAW, ব্যাংকঋণ ও অর্থ লেনদেনের অভিযোগ ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা

বাস-ট্রেনে আগুনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, রাজধানীর মধ্যবাড্ডা, উত্তরা, মিরপুর ও কাফরুল এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ট্রেনে আগুন এবং হাইকোর্ট ও একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে দাবি করে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যারা লং মার্চ করছেন, তাদের এসব ঘটনার বিরুদ্ধেও কর্মসূচি দেওয়া প্রয়োজন।

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের প্রসঙ্গ তুলে জামায়াতে ইসলামীর উদ্দেশে রিজভী বলেন, দ্রব্যমূল্য, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচির পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করা উচিত।

জামায়াতের সমালোচনা করে তিনি দাবি করেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে দলটির কার্যকর ভূমিকা নেই। জনগণের সঙ্গে প্রতারণার কারণে দলটি চূড়ান্ত পর্যায়ে জনগণের আস্থা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

ডিজেলের দাম নিয়েও বক্তব্য

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সময় দেশে দীর্ঘদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় বিক্রি করা হয়েছে বলে দাবি করেন রিজভী। তাঁর ভাষ্য, ওই সময়ে এক লিটার ডিজেল কিনতে সরকারের প্রায় ২০৫ টাকা খরচ হতো। ফলে প্রতি লিটারে সরকারের প্রায় ৯০ টাকা লোকসান হয়েছে।

সম্প্রতি ডিজেলের দাম ২০ টাকা সমন্বয় করা হলেও লোকসান পুরোপুরি কাটেনি বলে দাবি করেন তিনি। রিজভীর হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রিতেও সরকারের প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে।

এ সময় বিভিন্ন দেশের ডিজেলের দামের তুলনাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, নেপালে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৬১ টাকা, মিয়ানমারে ১৬৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং ফিলিপাইনে ১৮৮ টাকা ৫০ পয়সা। ভারতে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকার বেশি বলেও উল্লেখ করেন তিনি।

সভায় প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান, মুখপাত্র এস এম শাহাদাতসহ জোটের নেতারা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস-ট্রেনে আগুনের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র: রিজভী

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬