সংবাদ শিরোনাম ::
শাহজালাল মাজারের ডেকচিতে ‘ছাত্রলীগের’ কমিটি

সিলেট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচিতে এবার পাওয়া গেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারের ডেকচি ও দানবাক্সগুলো খোলার পর অনুমোদিত কমিটির তালিকাটি পাওয়া যায়।
এই কমিটি সিলেট মহানগর ছাত্রলীগের ১২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের। ২০২৩ সালের ৩১ জুলাই সিলেট মহানগর শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষর সংবলিত এই কমিটি তালিকা মাজারের ডেকচিতে পাওয়ার পর বেশ হাস্যরসের সৃষ্টি হয়।





















