ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১০৭ একসঙ্গে খেলতে বেরিয়ে নদীতে নিথর দুই শিশু অসুস্থ মনিরকে দেখতে বাসায় গেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আমদানি নির্ভরতায় জ্বালানি সংকট, বাপেক্সকে ‘পঙ্গু’ করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, হাইকোর্টে চ্যালেঞ্জ ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় যোগাযোগ বাড়ানোর তাগিদ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৫ টাকা, নতুন দর ২০৪ টাকা স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক

একসঙ্গে খেলতে বেরিয়ে নদীতে নিথর দুই শিশু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একসঙ্গে খেলতে বের হয়েছিল দুই শিশু। কিছুক্ষণ পরই তেরনই নদীর পানিতে ডুবে নিভে গেল তাদের ছোট্ট জীবনের আলো। একই দিনে একই গ্রামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীরবস্তি গ্রাম।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের জগদল নদীরবস্তি এলাকায় তেরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো—রেহেসান (৪) ও কাউসার (৫)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রেহেসান স্থানীয়ভাবে ‘হুকাফাটা’ নামে পরিচিত সুলতানের নাতি এবং জাহিদ হাসান জাহানুরের ছেলে। অপর শিশু কাউসার স্থানীয়ভাবে ‘অটো কালাম’ নামে পরিচিত কামালের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে বাড়ির আশপাশে একসঙ্গে খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে কোনো একসময় তারা তেরনই নদীর পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত নদী থেকে উদ্ধার করা হয় তাদের।

উদ্ধারের পর পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশু দুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

দুই শিশুর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে দুই শিশু কিছুক্ষণ আগেও একসঙ্গে খেলছিল, তাদের এমন নিথর ফিরে আসা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে জগদল নদীরবস্তি গ্রামের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোক। পাশাপাশি নদী ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে খেলতে বেরিয়ে নদীতে নিথর দুই শিশু

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬