ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘পাপ কামিয়েছি, ধুয়েমুছে মরতে চাই’—ভাইরাল বক্তব্য নিয়ে যা বললেন পপি বরের বাড়ি নয়, ‘এনেই থাকবাম’—তুলে নেওয়া নববধূর ভিডিও ভাইরাল রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের বিপিএল ফিক্সিংয়ে অভিযুক্ত এনসিপি নেতা রাকিবুল ইসলাম সানি রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এনসিপি যত সংকটই আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু হামে পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

যত সংকটই আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত সংকট ও প্রতিকূলতাই আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিভিন্ন সময়ে দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, তাকে হত্যা করলেই বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী ও সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা দখলের পর বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় দলটির অনেক এমপি ও মন্ত্রীকে জাতীয় পার্টিতে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যান।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে দুলু বলেন, ‘খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্টের বাড়িতে ছিলেন। ছাত্রসমাজের দাবির প্রেক্ষিতে তিনি রাজপথে নেমে এসেছিলেন। তারেক রহমান তখন শৈশব-কৈশোরে এবং আরাফাত রহমান শিশু অবস্থায় ছিলেন। তাদের রেখে খালেদা জিয়া গণতন্ত্রের জন্য রাজপথের আন্দোলনে নেমেছিলেন।’

২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, ওই সময় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং তারেক রহমানকে বিভিন্ন মামলায় জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়। তখনও অনেকে ভেবেছিল বিএনপির রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যাবে।

হুইপ বলেন, ‘যতই সংকট আসুক না কেন, যতই ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে, খালেদা জিয়াকে জেলখানায় আটকে রাখার মাধ্যমে এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারাই ধ্বংস হয়ে গেছে।’

এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য পথসভা বের করা হয়। পথসভাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপরশহর মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করে জেলা বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যত সংকটই আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: দুলু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬